সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

বিডিসি নিউজ বাংলা
সম্পাদক, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৩৮২ জন
প্রিন্ট ফটোকার্ড

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

স্পেনের সরকার উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল সেউতা (Ceuta) থেকে অভিবাসী শিশুদের কয়েক সপ্তাহের মধ্যে মূল ভূখণ্ডে স্থানান্তরের আশা করছে। অতিরিক্ত চাপের মুখে থাকা আশ্রয়কেন্দ্রগুলোর সংকট কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্পেনের যুবমন্ত্রী সিরা রেগো শুক্রবার জানিয়েছেন, এখন পর্যন্ত সেউতায় ১ হাজার ৩৪২ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও কর্মী নিয়োগ করা হচ্ছে।

গত ৩০ জুলাই মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশের চেষ্টা করে। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। পরে অধিকাংশ মানুষ ফিরে গেলেও শত শত অভিভাবকহীন শিশু সেউতায় রয়ে যায়।

সিরা রেগো বলেন, “শিশুদের সেউতা থেকে মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহের বেশি সময় লাগবে না।” তিনি জানান, অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেয়েশিশু এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের।

তিনি আরও বলেন, সেউতার রাস্তায় শিশুদের কষ্টকর অবস্থার ছবি “বেদনাদায়ক”। বর্তমানে সেখানে দুটি স্কুল চালু করা হয়েছে এবং আরও কিছু স্থানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে মরক্কো জানিয়েছে, সেউতায় প্রবেশ করা অভিভাবকহীন শিশুদের ফিরিয়ে নিতে স্পেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তারা। তবে স্পেন জানিয়েছে, প্রতিটি শিশুর বিষয় আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিশুদের অধিকার ও সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সেউতার স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের সীমিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ জন শিশুকে রাখার সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ১০০ জন অভিভাবকহীন শিশু অবস্থান করছে।

ছবি: রয়টার্স

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

রেশন কার্ডের তালিকা থেকে হিন্দু পরিবারের নাম বাদ দেওয়ার অভিযোগ নগরকান্দার চরযোসরদি ইউনিয়নে:

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

বর্ষায় অপরূপ রূপে কাইচাইল বিল:

বর্ষায় অপরূপ রূপে কাইচাইল বিল:

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

কাইচাইল ইউনিয়নে নির্বাচনী মাঠে ফিরলেন ঠান্ডু মাস্টার, জিয়াখুলিতে ভোটারদের সঙ্গে মতবিনিময় :

নগরকান্দার মধ্যকাইচাল সড়ক নির্মাণের সরকারী বরাদ্দকৃত ২লাখ টাকা আত্মসাতের অভিযোগ:

গত বছরের ন্যায় যুবদল নেতা আবুল হাসান টিটুর সার্বিক তত্বাবধানে কুমার নদীর তীরে ১০ অক্টোবর ঐতিহ্যবাহী নৌকা বাইচ, জমবে উৎসবের আমেজ

নগরকান্দায় প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে তালাকের অভিযোগ:

সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণের অভিযোগ: সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধের দাবিঃ

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিঃ

ভাঙ্গায় যুবদলের কর্মী সম্মেলনে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ভাঙ্গায় যুবদলের কর্মী সম্মেলনে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

কাইচাইল ইউনিয়নে নির্বাচনী মাঠে ফিরলেন ঠান্ডু মাস্টার, জিয়াখুলিতে ভোটারদের সঙ্গে মতবিনিময় :

কাইচাইল ইউনিয়নে নির্বাচনী মাঠে ফিরলেন ঠান্ডু মাস্টার, জিয়াখুলিতে ভোটারদের সঙ্গে মতবিনিময় :

নগরকান্দায় এনসিপির প্রথম সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণাঃ

ঝাটুরদিয়া দুর্গামন্দিরে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী আরমান শরীফ

কানাই লাল সরকারের পৈত্রিক বাড়ির দুর্গাপূজা মন্দির পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ধর্ম যার যার, উৎসব সবার—দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস রাজু আহমেদের’

নগরকান্দার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুস্টিতঃ

কোদালিয়া শহিদনগর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন সাইফুর রহমানঃ

কোদালিয়া শহিদনগর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন সাইফুর রহমানঃ

বিডিসি নিউজ বাংলা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের সরকার উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল সেউতা (Ceuta) থেকে অভিবাসী শিশুদের কয়েক সপ্তাহের মধ্যে মূল ভূখণ্ডে স্থানান্তরের আশা করছে। অতিরিক্ত চাপের মুখে থাকা আশ্রয়কেন্দ্রগুলোর সংকট কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্পেনের যুবমন্ত্রী সিরা রেগো শুক্রবার জানিয়েছেন, এখন পর্যন্ত সেউতায় ১ হাজার ৩৪২ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও কর্মী নিয়োগ করা হচ্ছে।

গত ৩০ জুলাই মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশের চেষ্টা করে। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। পরে অধিকাংশ মানুষ ফিরে গেলেও শত শত অভিভাবকহীন শিশু সেউতায় রয়ে যায়।

সিরা রেগো বলেন, “শিশুদের সেউতা থেকে মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহের বেশি সময় লাগবে না।” তিনি জানান, অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেয়েশিশু এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের।

তিনি আরও বলেন, সেউতার রাস্তায় শিশুদের কষ্টকর অবস্থার ছবি “বেদনাদায়ক”। বর্তমানে সেখানে দুটি স্কুল চালু করা হয়েছে এবং আরও কিছু স্থানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে মরক্কো জানিয়েছে, সেউতায় প্রবেশ করা অভিভাবকহীন শিশুদের ফিরিয়ে নিতে স্পেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তারা। তবে স্পেন জানিয়েছে, প্রতিটি শিশুর বিষয় আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিশুদের অধিকার ও সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সেউতার স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের সীমিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ জন শিশুকে রাখার সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ১০০ জন অভিভাবকহীন শিশু অবস্থান করছে।

ছবি: রয়টার্স

বিডিসি নিউজ বাংলা

সম্পাদক: কাজী বোরহানুজ্জামান
সহ-সম্পাদক: কাজী সবুর
বার্তা সম্পাদক: রুনা আত্তার
উপদেষ্টা মণ্ডলী: রেজাউল করিম সবুজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x