শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

বিডিসি নিউজ বাংলা
সম্পাদক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৪৯২ জন
প্রিন্ট ফটোকার্ড

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় হামলার শিকার ওই স্কুলছাত্রীকেই স্কুল চলাকালে বাইরে থাকার অভিযোগে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পোশাক কারখানায় কাজ করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হাঁটছিল। এ সময় পেছন থেকে এক ছেলে এক ছাত্রীকে লাথি মারে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি মারা হয়। ঘটনাটি উপস্থিত কারও মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রায় এক মাস আগে কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে ওই কিশোরকে সালিশে কান ধরে ওঠবস করানোর আরেকটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ঘটনার জন্য ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ না করার কথা বলতে দেখা যায়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করার বিষয়টি দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বিচার করে তার মেয়েকে টিসি দিয়েছেন। এখন মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিচার করা হয়েছে বলে জানান তিনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় হামলার শিকার শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীর নিরাপত্তা, হয়রানি প্রতিরোধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

SEO তথ্য

বিষয় : বাজেট সংসদ আন্দোলন মধ্যপ্রাচ্য আমেরিকা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বিডিসি নিউজ বাংলা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় হামলার শিকার ওই স্কুলছাত্রীকেই স্কুল চলাকালে বাইরে থাকার অভিযোগে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পোশাক কারখানায় কাজ করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হাঁটছিল। এ সময় পেছন থেকে এক ছেলে এক ছাত্রীকে লাথি মারে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি মারা হয়। ঘটনাটি উপস্থিত কারও মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রায় এক মাস আগে কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে ওই কিশোরকে সালিশে কান ধরে ওঠবস করানোর আরেকটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ঘটনার জন্য ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ না করার কথা বলতে দেখা যায়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করার বিষয়টি দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বিচার করে তার মেয়েকে টিসি দিয়েছেন। এখন মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিচার করা হয়েছে বলে জানান তিনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় হামলার শিকার শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীর নিরাপত্তা, হয়রানি প্রতিরোধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

SEO তথ্য

বিডিসি নিউজ বাংলা

সম্পাদক: কাজী বোরহানুজ্জামান
সহ-সম্পাদক: কাজী সবুর
বার্তা সম্পাদক: রুনা আত্তার
উপদেষ্টা মণ্ডলী: রেজাউল করিম সবুজ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x