সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

বিশেষ প্রতিবেদন

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিঃ

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিকাজী সবুর (BDC News বাংলা) নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে ওঠে নগরকান্দার প্রধান সড়কগুলো।বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে নগরকান্দা কুমার নদীর সেতু এলাকায় সমবেত হতে থাকেন। পরে সেখানে একত্রিত হয়ে তাঁরা বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে অংশ নেন। নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান তৈয়ব উপস্থিত নেতাকর্মীদের স্বাগত জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ শরীফ। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিলগুলো একত্রিত হলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালিটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরকান্দার রাজপথ।এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ শরীফ। বক্তব্য শেষে কুমার নদীর সেতু এলাকা থেকে র‍্যালিটি নগরকান্দার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়।পরে সেখানে আয়োজিত সমাপনী পর্বে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালিঃ