সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

বিনোদন

নগরকান্দার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুস্টিতঃ

নগরকান্দার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: দক্ষিণকান্দীতে হাজারো মানুষের মিলনমেলাকাজী সবুর: BDC Newsবাংলানগরকান্দা,ফরিদপুরঢাকঢোলের শব্দ, মাঝিদের বৈঠার ছন্দ আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর ফরিদপুরের নগরকান্দার কুমার নদ। শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে জড়ো হন নারী, পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ।রোববার বিকেল চারটায় কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী এলাকায় শুরু হয় জমজমাট এই প্রতিযোগিতা। সকাল থেকেই নদে জড়ো হতে থাকে নানা রঙ ও নকশার নৌকা। দীর্ঘ নৌকাগুলোতে অংশ নেন ৫০ থেকে ৮০ জন মাঝি। একই রঙের পোশাকে সজ্জিত মাঝিদের উপস্থিতি বাড়িয়ে দেয় আয়োজনের সৌন্দর্য।প্রতিযোগিতা শুরু হতেই সম্মিলিত বৈঠার আঘাতে ছিটকে পড়ে নদীর পানি। শরীর ঝুঁকিয়ে একই তালে বৈঠা টেনে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মাঝিরা। একে অপরকে পেছনে ফেলতে নৌকাগুলো ছুটে চলে দুরন্ত গতিতে। কোথাও বাজছিল ডিজে মিউজিক, কোথাও বাদ্যযন্ত্রের তালে চলছিল উৎসব। বৈঠার ছন্দ, করতালি আর দর্শকদের উল্লাসে প্রাণবন্ত হয়ে ওঠে নদীর দুই তীর।আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেল চারটার দিকে প্রধান অতিথি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু একটি বড় নৌকায় চড়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে তিনি নদীর মাঝখান থেকে অর্ধশতাধিক সাজসজ্জিত নৌকার প্রতিযোগিতা উপভোগ করেন।কাইচাইল ইউনিয়নের কৃতী সন্তান ও ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা আবুল হাসান টিটুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।নৌকা বাইচ উপলক্ষে কুমার নদীর তীরে বসেছে তিন দিনব্যাপী মেলা। রয়েছে নানা পণ্যের দোকান ও বিনোদনের আয়োজন। পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসা মানুষজনের পদচারণায় দক্ষিণকান্দী ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।আয়োজকদের মতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। স্থানীয়দের প্রত্যাশা, নিরাপত্তা নিশ্চিত করে এবং নদীর পরিবেশ রক্ষা করে ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের নৌকা বাইচ। তবে কুমার নদের ঢেউয়ে, মাঝিদের বৈঠার ছন্দে আর মানুষের উচ্ছ্বাসে—দক্ষিণকান্দীতে ঐতিহ্যের এই উৎসবের রেশ থেকে যায় আরও অনেকক্ষণ। BDC News বাংলা — গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জনমানুষের খবর সবার আগে।

নগরকান্দার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুস্টিতঃ