| ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম:

নগরকান্দা স্কুল মাঠে জনসমুদ্র। শামা ওবায়েদ রিংকুর জনসভায় ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম

নগরকান্দা স্কুল মাঠে জনসমুদ্র। শামা ওবায়েদ রিংকুর জনসভায় ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম

নগরকান্দা স্কুল মাঠে জনসমুদ্র। শামা ওবায়েদ রিংকুর জনসভায় ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম

“আপনাদের ভালোবাসা দেখে আমি কেঁদে ফেলেছি”— আবেগাপ্লুত রিংকু।

কাজী সবুর(মাল্টিনমিডিয়া করোসপন্ডেন্ট।BDC News বাংলা।তারিখ:০৮.০২.২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু’র সমর্থনে নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। জনসভাটি নগরকান্দা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল জনসমাগমে পুরো মাঠ প্রাঙ্গণ রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।
জনসভাকে কেন্দ্র করে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটার মিছিল সহকারে মাঠে উপস্থিত হন। বিকেল চারটার দিকে মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ব্যানার-ফেস্টুন, মাইকিং ও স্লোগানে স্লোগানে নগরকান্দা জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় জনসভাটি ছিল শক্তি প্রদর্শনের অন্যতম বড় আয়োজন। নগরকান্দা-সালথার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ জনসভায় যোগ দেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বিপুল জনসমাগম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,
“আপনাদের ভালোবাসা দেখে আমি কেঁদে ফেলেছি। আমি আপনাদের ছেড়ে যেতে পারবো না। সারাজীবন আপনাদের পাশে থাকবো।”
তিনি জনতার কল্যাণে আজীবন পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা স্লোগানে স্লোগানে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, নগরকান্দা সরকারি স্কুল মাঠে এর আগে কখনো এমন বিশাল জনসমাগম দেখা যায়নি। এবারের জনসভা অতীতের সকল রেকর্ড ভেঙে জনতার উপস্থিতিতে এক ঐতিহাসিক রূপ ধারণ করেছে।

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নগরকান্দা স্কুল মাঠে জনসমুদ্র। শামা ওবায়েদ রিংকুর জনসভায় ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কাজী সবুর: মাল্টিনমিডিয়াকরোসপন্ডেন্ট,নগরকান্দা,ফরিদপুর।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নগরকান্দা থানা পুলিশের এএসআই ফরহাদ শেখ ও এসআই তারেক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে জিয়া ফকিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই সময়ে ফুলসুর্তি ইউনিয়নের ইয়াবলদি গ্রাম থেকে রাজু শেখকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

নগরকান্দা স্কুল মাঠে জনসমুদ্র। শামা ওবায়েদ রিংকুর জনসভায় ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

মরিয়ম আক্তার জিমের সন্ধানে অসহায় বাবার আহাজারি; দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর

মাল্টিনমিডিয়া করোসপন্ডেন্ট(BDC News বাংলা) টঙ্গি,গাজিপুর।

গাজীপুরের টঙ্গী এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মরিয়ম আক্তার জিম, সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১০ তারিখ গভীর রাতে নিজ বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর কেটে গেছে পাঁচ দিন, কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের অভিযোগ, ‘মাসুম’ নামের এক যুবক দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে জিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। সেই সূত্র ধরেই পরিকল্পিতভাবে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
জিমের বাবা আলমগীর হোসেন বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে দিন। আমি অসহায় হয়ে গেছি। থানা, আত্মীয়স্বজন—সব জায়গায় খুঁজেও কোনো খবর পাচ্ছি না।” মেয়ের সন্ধানে তিনি প্রতিদিন থানা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর পশ্চিমবাড়ার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এটিকে একটি স্পর্শকাতর ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের নজরদারি জোরদার করা জরুরি। একইসঙ্গে এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও উদ্ধার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শেষ কথা:
একটি পরিবারের আর্তনাদ, একটি এলাকার উদ্বেগ—সব মিলিয়ে দ্রুত মরিয়ম আক্তার জিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সময়ের

 

 

 

https://bdcnewsbangla.com/wp-admin

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

নগরকান্দা স্কুল মাঠে জনসমুদ্র। শামা ওবায়েদ রিংকুর জনসভায় ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহনারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত

আসন্ন ক্রোয়োদশ জাতীয়সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. আসমা শহীদ।

বিকেলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. আসমা শহীদ সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে নারীদের ক্ষমতায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব।”
ড. আসমা শহীদ পেশায় একজন সমাজসেবক। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ড. আসমা শহীদ নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাঁর এই উদ্যোগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নে নারীদের সক্রিয় ভূমিকা রাখার পথকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।