| ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম:

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়নের দাবি

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়নের দাবি

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়নের দাবি

মাল্টিনমিডিয়া করোসপন্টে (BDC News বাংলা)

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে সাবেক ছাত্রনেত্রী আসমা শহীদকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা-সালথা তথা ফরিদপুরের মাটি ও মানুষের ভেতর থেকে উঠে আসা আসমা শহীদ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে তুখোড় ছাত্রনেত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং কলেজ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতির সঙ্গেও যুক্ত হন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেত্রীকে ফরিদপুরের বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমান-এর ঘনিষ্ঠ কর্মী হিসেবেও উল্লেখ করা হয়। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে তিনি এগিয়ে থাকবেন বলে মনে করছেন স্থানীয়রা।
এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম. শহীদুল্লাহ শহীদ-এর সহধর্মিণী। দলীয় রাজনীতিতে তাদের যৌথ অবদানও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ইতোমধ্যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যা ফরিদপুরবাসীর জন্য গর্বের বিষয়। একইভাবে আসমা শহীদ মনোনয়ন পেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ অঞ্চলে আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, আসমা শহীদের রাজনৈতিক দূরদর্শিতা, আচরণ ও নেতৃত্বগুণ তাকে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংসদে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনি সক্ষম বলেও তাদের অভিমত।
সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তার সমর্থকরা।

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়নের দাবি

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কাজী সবুর: মাল্টিনমিডিয়াকরোসপন্ডেন্ট,নগরকান্দা,ফরিদপুর।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নগরকান্দা থানা পুলিশের এএসআই ফরহাদ শেখ ও এসআই তারেক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে জিয়া ফকিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই সময়ে ফুলসুর্তি ইউনিয়নের ইয়াবলদি গ্রাম থেকে রাজু শেখকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়নের দাবি

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

মরিয়ম আক্তার জিমের সন্ধানে অসহায় বাবার আহাজারি; দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর

মাল্টিনমিডিয়া করোসপন্ডেন্ট(BDC News বাংলা) টঙ্গি,গাজিপুর।

গাজীপুরের টঙ্গী এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মরিয়ম আক্তার জিম, সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১০ তারিখ গভীর রাতে নিজ বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর কেটে গেছে পাঁচ দিন, কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের অভিযোগ, ‘মাসুম’ নামের এক যুবক দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে জিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। সেই সূত্র ধরেই পরিকল্পিতভাবে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
জিমের বাবা আলমগীর হোসেন বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে দিন। আমি অসহায় হয়ে গেছি। থানা, আত্মীয়স্বজন—সব জায়গায় খুঁজেও কোনো খবর পাচ্ছি না।” মেয়ের সন্ধানে তিনি প্রতিদিন থানা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর পশ্চিমবাড়ার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এটিকে একটি স্পর্শকাতর ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের নজরদারি জোরদার করা জরুরি। একইসঙ্গে এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও উদ্ধার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শেষ কথা:
একটি পরিবারের আর্তনাদ, একটি এলাকার উদ্বেগ—সব মিলিয়ে দ্রুত মরিয়ম আক্তার জিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সময়ের

 

 

 

https://bdcnewsbangla.com/wp-admin

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়নের দাবি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহনারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত

আসন্ন ক্রোয়োদশ জাতীয়সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. আসমা শহীদ।

বিকেলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. আসমা শহীদ সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে নারীদের ক্ষমতায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব।”
ড. আসমা শহীদ পেশায় একজন সমাজসেবক। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ড. আসমা শহীদ নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাঁর এই উদ্যোগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নে নারীদের সক্রিয় ভূমিকা রাখার পথকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।