লৌহজংয়ে মোবাইল কোর্টের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, ৯টি ড্রেজার অকার্যকর

অবৈধভাবে বালু উত্তোলন, মাটির উপরি-স্তর কর্তন, ভরাট ও অবৈধ আনলোডিং-এর বিরুদ্ধে লৌহজং উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) এই অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান চলাকালে একজনকে আটক করে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অভিযানস্থল থেকে ৯টি ড্রেজার মেশিন ও অবৈধ আনলোডিং কার্যক্রম অকার্যকর করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

| ১৭ এপ্রিল ২০২৬











নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।


টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ