পুবাইলে পুলিশের অভিযানে ৩৫ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার।
পুবাইলে পুলিশের অভিযানে ৩৫ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার।
বাচ্চু তালুকদার করোসপন্ডেন্ট(BDC News বাংলা) পুবাইল গাজীপুর।তারিখ:08.02.2026
গাজীপুর মহানগরের পুবাইল থানা পুলিশের অভিযানে ৩৫ গ্রাম হিরোইনসহ মোঃ মাসুদ রানা ওরফে রুবেল (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদু হাসান জনি সঙ্গীয় ফোর্সসহ থানাধীন এলাকায় নিয়মিত রাত্রিকালীন মোবাইল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাজুখান এলাকার অ্যাকটিভ স্কুলের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই স্থান থেকে মোঃ মাসুদ রানা ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার আসামির পিতার নাম ওহাব উজির এবং মাতার নাম পারভিন সুলতানা ফরিদা। তার স্থায়ী ঠিকানা সার মারা আটিপাড়া, থানা বকশীগঞ্জ, জেলা জামালপুর। তবে বর্তমানে তিনি মহুরকুন টেকপাড়া মুড়ি থান, টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় পুবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

| ১৭ এপ্রিল ২০২৬










নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ