ফরিদপুর–২ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই
রিকশা মার্কার উঠান বৈঠকে উন্নয়ন ও নিরাপত্তার অঙ্গীকার
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ক্রোড়শ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ এখন সরব ও প্রাণবন্ত। নগরকান্দা ও সালথা উপজেলার প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে কাইচাইল ইউনিয়নের সিরামপট্টি বাজারে রিকশা মার্কার এমপি প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত রিকশা মার্কার এমপি প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জামায়াতে ইসলামীর নগরকান্দা উপজেলা আমির সোহরাব হোসেন, নগরকান্দা উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান, কাইচাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা ফারুক তালুকদার, কাইচাইল ইউনিয়ন এনসিপি নেতা রেজাউল করিম, ডাঙ্গী ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক শেখ মানিকসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তব্যে এমপি প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেন,
“জনগণ আমাকে নির্বাচিত করলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণসহ নগরকান্দা ও সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি রিকশা মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন,
“দেশ ও দশের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন।”
বক্তব্য শেষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
- লাইভ
- ইপেপার
- আর্কাইভ
-
সোশ্যাল মিডিয়া
- বাংলা কনভার্টার
- শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

| ১৭ এপ্রিল ২০২৬








নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ