সড়যন্ত্র থেকে সতর্কতায় আগের দিন থেকে ভোট কেন্দ্র পাহারার আহবান। ফরিদপুর ২ আসনে ধানের শীষের প্রার্থ।
ফরিদপুর–২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনী প্রচারণা জোরদার
ফরিদপুর প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরালো হচ্ছে। ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ এ কে এম ওবায়েদুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু ব্যাপক গণসংযোগে মাঠে সক্রিয় রয়েছেন।
দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগ প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেও, ২০২৬ সালের নির্বাচনী প্রেক্ষাপট ব্যতিক্রম। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে এবারের নির্বাচনে বিএনপিকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে জামায়াতে ইসলামী দলের সঙ্গে। রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতে ইসলামী নতুন কৌশলে ভোটার সংখ্যা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ফলে নির্বাচনী মাঠে উভয় দলই সর্বশক্তি প্রয়োগ করে নেতা-কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছে।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু কাইচাইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি কাইচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে সিরামপট্টি গ্রামের তালপট্টিতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে যোগ দিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন,
“ভোটের আগের দিন থেকেই ভোটকেন্দ্র পাহারায় থাকতে হবে। কোনো ষড়যন্ত্রকে হালকাভাবে নেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা সাইফুর রহমান মুকুল, মাসুদুর রহমান তৈয়ব, আলীমুজ্জামান সেলু, এডভোকেট সুমন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু মাস্টার, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরিফসহ কাইচাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রার্থীর আগমনে উঠান বৈঠকে বিপুল সংখ্যক এলাকাবাসী ও তৃণমূল নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

| ১৭ এপ্রিল ২০২৬








নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ