| ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম:

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. আসমা শহীদ

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে  বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. আসমা শহীদ

  • জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. আসমা শহীদ

মাল্টিনমিডিয়া করোসপন্ডেন্ট (BDC News বাংলা)

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের কৃতী সন্তান আসমা শহীদ। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া আসমা শহীদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জানা যায়, আসমা শহীদ ফরিদপুর জেলার নগরকান্দা থানার একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মদ রায়হান উদ্দিন স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার ফলে আসমা শহীদ ছোটবেলা থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন।
ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বগুণের পরিচয় দেন। নগরকান্দা মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা সম্পাদক নির্বাচিত হয়ে তিনি প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোষাধ্যক্ষ, সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসমা শহীদ শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি নগরকান্দার এম.এন. একাডেমি থেকে এসএসসি, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ও পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া শ্রীলংকা, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত টিভিইটি (TVET) প্রোগ্রামের আওতায় নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এর অধীনে উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।
পেশাগত জীবনে তিনি একজন সফল উদ্যোক্তা। ডেভেলপার, কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি, এক্সপোর্ট-ইম্পোর্ট ও ইন্ডেন্টিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে শিক্ষকতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন।
সমাজসেবামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রেও আসমা শহীদ সক্রিয়। তিনি বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি পাক্ষিক দীপালোক ও সাপ্তাহিক যুবশক্তি পত্রিকার সহ-সম্পাদক এবং উন্মুক্ত সাহিত্য পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০১৪ সালের নির্বাচনকালীন আন্দোলন, ২০১৫ সালের অসহযোগ আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত মহাসমাবেশেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
পারিবারিকভাবেও তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তার স্বামী মরহুম এম. শহীদুল্লাহ শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন। তার সন্তানরাও শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত রয়েছে।
ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সহিংসতার শিকার হলেও তিনি রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। ২০১৯ সালে ঈদের পূর্বে পারিবারিকভাবে সন্ত্রাসী হামলায় তিনি তার নিকটাত্মীয়দের হারান বলে দাবি করেন। এরপরও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন।
আসমা শহীদ বলেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের জন্য কাজ করার শিক্ষা পেয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে নারী সংরক্ষিত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আসমা শহীদের নাম গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে  বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. আসমা শহীদ

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কাজী সবুর: মাল্টিনমিডিয়াকরোসপন্ডেন্ট,নগরকান্দা,ফরিদপুর।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নগরকান্দা থানা পুলিশের এএসআই ফরহাদ শেখ ও এসআই তারেক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে জিয়া ফকিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই সময়ে ফুলসুর্তি ইউনিয়নের ইয়াবলদি গ্রাম থেকে রাজু শেখকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে  বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. আসমা শহীদ

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

মরিয়ম আক্তার জিমের সন্ধানে অসহায় বাবার আহাজারি; দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর

মাল্টিনমিডিয়া করোসপন্ডেন্ট(BDC News বাংলা) টঙ্গি,গাজিপুর।

গাজীপুরের টঙ্গী এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মরিয়ম আক্তার জিম, সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১০ তারিখ গভীর রাতে নিজ বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর কেটে গেছে পাঁচ দিন, কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের অভিযোগ, ‘মাসুম’ নামের এক যুবক দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে জিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। সেই সূত্র ধরেই পরিকল্পিতভাবে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
জিমের বাবা আলমগীর হোসেন বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে দিন। আমি অসহায় হয়ে গেছি। থানা, আত্মীয়স্বজন—সব জায়গায় খুঁজেও কোনো খবর পাচ্ছি না।” মেয়ের সন্ধানে তিনি প্রতিদিন থানা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর পশ্চিমবাড়ার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এটিকে একটি স্পর্শকাতর ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের নজরদারি জোরদার করা জরুরি। একইসঙ্গে এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও উদ্ধার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শেষ কথা:
একটি পরিবারের আর্তনাদ, একটি এলাকার উদ্বেগ—সব মিলিয়ে দ্রুত মরিয়ম আক্তার জিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সময়ের

 

 

 

https://bdcnewsbangla.com/wp-admin

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে  বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহনারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত

আসন্ন ক্রোয়োদশ জাতীয়সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. আসমা শহীদ।

বিকেলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. আসমা শহীদ সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে নারীদের ক্ষমতায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব।”
ড. আসমা শহীদ পেশায় একজন সমাজসেবক। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ড. আসমা শহীদ নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাঁর এই উদ্যোগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নে নারীদের সক্রিয় ভূমিকা রাখার পথকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।