| ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম:

সব ভেসে যাবে?”—নদীভাঙনের ভয়ে রাত কাটছে লৌহজংয়ের মানুষের

সব ভেসে যাবে?”—নদীভাঙনের ভয়ে রাত কাটছে লৌহজংয়ের মানুষের

পদ্মা নদীর প্রবল ঢেউয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের নদীতীরবর্তী বেরিবাঁধে ভয়াবহ ফাঁটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যার আগমুহূর্তে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন।

বজ্রপাতের গর্জন আর নদীর ঢেউয়ের তাণ্ডবে আতঙ্কে কাঁপছে পদ্মা পাড়ের শত শত পরিবার। নদীভাঙনের আশঙ্কায় কেউ ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন, কেউবা উদ্বেগভরে তাকিয়ে আছেন আকাশের দিকে।

বাঁধঘেঁষা বাসিন্দারা বলেন, প্রতি বছর এই ভয়ংকর অবস্থা হয়। কিন্তু কবে স্থায়ী বাঁধ হবে জানি না। এবার তো ভাবছিলাম কিছুটা শান্তি পাবো, কিন্তু এই ফাটল দেখে মনে হচ্ছে সব ভেসে যাবে।

স্থানীয় এক গৃহবধু কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা তো গরিব মানুষ, ভাঙলে যাব কোথায়? ছোট ছোট বাচ্চা নিয়ে দিন কাটাই টেনশনে। প্রশাসনের লোক আসায় একটু ভরসা পেলাম।

ইউএনও মোঃ নেছার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি স্থানীয়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে দেখছি।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রতিবছর পদ্মার ভাঙনে মানুষ জমি হারাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। অথচ এখনও কোনো টেকসই প্রকল্প বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় শুধু অস্থায়ী প্রতিরোধ নয়, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সব ভেসে যাবে?”—নদীভাঙনের ভয়ে রাত কাটছে লৌহজংয়ের মানুষের

নগরকান্দায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কাজী সবুর: মাল্টিনমিডিয়াকরোসপন্ডেন্ট,নগরকান্দা,ফরিদপুর।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নগরকান্দা থানা পুলিশের এএসআই ফরহাদ শেখ ও এসআই তারেক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে জিয়া ফকিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই সময়ে ফুলসুর্তি ইউনিয়নের ইয়াবলদি গ্রাম থেকে রাজু শেখকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

সব ভেসে যাবে?”—নদীভাঙনের ভয়ে রাত কাটছে লৌহজংয়ের মানুষের

টঙ্গীতে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ প্রেমের ফাঁদে তুলে নেওয়ার অভিযোগ ৫ দিনেও মেলেনি খোঁজ।

মরিয়ম আক্তার জিমের সন্ধানে অসহায় বাবার আহাজারি; দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর

মাল্টিনমিডিয়া করোসপন্ডেন্ট(BDC News বাংলা) টঙ্গি,গাজিপুর।

গাজীপুরের টঙ্গী এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মরিয়ম আক্তার জিম, সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১০ তারিখ গভীর রাতে নিজ বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর কেটে গেছে পাঁচ দিন, কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের অভিযোগ, ‘মাসুম’ নামের এক যুবক দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে জিমের সঙ্গে যোগাযোগ রাখছিল। সেই সূত্র ধরেই পরিকল্পিতভাবে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
জিমের বাবা আলমগীর হোসেন বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে দিন। আমি অসহায় হয়ে গেছি। থানা, আত্মীয়স্বজন—সব জায়গায় খুঁজেও কোনো খবর পাচ্ছি না।” মেয়ের সন্ধানে তিনি প্রতিদিন থানা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর পশ্চিমবাড়ার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এটিকে একটি স্পর্শকাতর ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের নজরদারি জোরদার করা জরুরি। একইসঙ্গে এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও উদ্ধার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শেষ কথা:
একটি পরিবারের আর্তনাদ, একটি এলাকার উদ্বেগ—সব মিলিয়ে দ্রুত মরিয়ম আক্তার জিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সময়ের

 

 

 

https://bdcnewsbangla.com/wp-admin

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

সব ভেসে যাবে?”—নদীভাঙনের ভয়ে রাত কাটছে লৌহজংয়ের মানুষের

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড. আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহনারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত

আসন্ন ক্রোয়োদশ জাতীয়সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. আসমা শহীদ।

বিকেলে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. আসমা শহীদ সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে নারীদের ক্ষমতায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব।”
ড. আসমা শহীদ পেশায় একজন সমাজসেবক। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ড. আসমা শহীদ নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তাঁর এই উদ্যোগ নারীদের রাজনীতিতে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নে নারীদের সক্রিয় ভূমিকা রাখার পথকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।