শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

কাইচাইল মডেল হাই স্কুলে অভিবাবক সমাবেশ

কাইচাইল মডেল হাই স্কুলে অভিভাবক সমাবেশ

সন্তানদের চলাফেরা ও পড়াশোনায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল মডেল হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের দৈনন্দিন চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগের বিষয়েও অভিভাবকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান। তিনি বলেন, শুধু বিদ্যালয়ে পাঠদান করলেই শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। সন্তানদের প্রতি দায়িত্বশীল নজরদারি ও সময়োপযোগী দিকনির্দেশনা তাদের বিপথগামিতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস।

এ ছাড়া কাইচাইল মডেল হাই স্কুলের সভাপতি মো. হাফিজুর রহমান শরীফ (হাফিজ) এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন ঠান্ডু মাস্টারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কাইচাইল মডেল হাই স্কুল আরও এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

—নিজস্ব প্রতিবেদক