উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নগরকান্দায় এনসিপির প্রথম সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবা ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরকান্দা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় দলটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে কমিটি গঠন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা থেকে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রেজাউল করিম সবুজ এবং নগরকান্দা পৌরসভার মেয়র পদে নাজমুল হুদাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বলে সভায় জানানো হয়।র (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরকান্দা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় দলটির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে কমিটি গঠন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা থেকে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রেজাউল করিম সবুজ এবং নগরকান্দা পৌরসভার মেয়র পদে নাজমুল হুদাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বলে সভায় জানানো হয়।
নগরকান্দা উপজেলা এনসিপির আহ্বায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু। প্রধান বক্তা ছিলেন এনসিপি ফরিদপুরের সদস্যসচিব সাঈফ হাসান খান।
বক্তব্যে তিনি আরও বলেন, এনসিপি অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে। অন্যায়ের প্রতিবাদ যেখানে প্রয়োজন, সেখানে এনসিপি সোচ্চার ভূমিকা পালন করবে। এ সময় তিনি নগরকান্দা উপজেলার সর্বস্তরের মানুষকে দলের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নগরকান্দাবাসী, উপজেলা এনসিপির আহ্বায়ক রেজাউল করিম সবুজ এবং স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান দলটির নেতারা। তাঁদের মতে, এ আয়োজনের মধ্য দিয়ে নগরকান্দায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পথ সুগম হবে।
সভা শেষে কেন্দ্রীয় ও জেলা পর্যায় থেকে আগত নেতাকর্মীরা নগরকান্দা উপজেলা এনসিপির আহ্বায়ক রেজাউল করিম সবুজের বাড়িতে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
প্রতিবেদন: কাজী সবুর
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, নগরকান্দা, ফরিদপুর
BDC News বাংলা