উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝাটুরদিয়া দুর্গামন্দিরে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী আরমান শরীফ
মাল্টি মিডিয়া করোসপন্ডেন্ট: BDC News বাংলা। নগরকান্দা ফরিদপুর।২০অক্টোবর ২০২৬
ধর্মীয় সম্প্রীতি, নিরাপদ উৎসব ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নগরকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর আরমান শরীফ। এ সময় তিনি ঝাটুরদিয়া বাজার সার্বজনীন দুর্গামন্দিরের পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দেন।
আজ সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজে অর্থসহায়তা তুলে দেন এই তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী। পরে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে খোঁজখবর নেন।