উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নগরকান্দার চরযোসরদি ইউনিয়নের চাঁদহাট পশ্চিমপাড়ায় কানাই লাল সরকারের পৈত্রিক বাড়ির দুর্গাপূজা মন্দির পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | BDC News Bangla.তারিখ ১৮অক্টোবর২০২৬
ফরিদপুরের নগরকান্দায় কানাই লাল সরকারের পৈত্রিক বাড়ির সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সন্ধ্যার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় তাঁকে ঘিরে মন্দির এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পূজামণ্ডপের আলোকসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি এবং উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
মন্দির পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।