
ফরিদপুর২আসনের ইসলামী খেলাফত আন্দলন এর মনোনিত এমপি পদপ্রার্থীর রিক্সা মার্কার বিশাল শোডাউন:
আসন্ন সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী, যিনি স্থানীয়ভাবে ধলা হুজুর নামে পরিচিত, রিক্সা মার্কা নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
আজ সকাল ১১টায় নগরকান্দা এম.এন.এম একাডেমি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো সমর্থকে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। সমর্থকদের স্লোগানে চারপাশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা আকরাম আলী জনগণকে রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর হাজার হাজার গাড়ির বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি পৌর এলাকা এবং উপজেলার প্রতিটি গ্রামের প্রধান প্রধান সড়কে প্রচারণা চালান।
এক কিলোমিটার দীর্ঘ গাড়িবহরের শো-ডাউন দেখতে গ্রামবাসী রাস্তার দুই পাশে ভিড় জমায়।
নগরকান্দা ও সালথা অঞ্চলে ধলা হুজুর নামে পরিচিত এই এমপি প্রার্থী বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

Kazi Sobur: multi media Correspondent: