প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ । ৮:১১ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সেমিফাইনালে পিএসজির ধাক্কা: ৪-০ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুঃস্বপ্নের রাত কাটাল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার অনুষ্ঠিতম্যাচে ফরাসি ক্লাবটির কাছে ৪–০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা।

পুরো ম্যাচজুড়ে দাপট দেখায় প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেপ্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। অপরদিকে রিয়াল মাদ্রিদের খেলায় দেখা যায় না কোনো জ্বাজল্য।দলের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত গোলবারে একটি বলও মারতে পারেননি।

পিএসজির পক্ষে গোলের উৎসব চালিয়ে যায় তাদের ফরোয়ার্ড লাইন। প্রতিটি আক্রমণেই ছিল ধার ও গতি, যারিয়ালের রক্ষণভাগ সামাল দিতে পারেনি। এই পরাজয়ের ফলে ফাইনালের টিকিট হারিয়ে সেমিফাইনালথেকেই বিদায় নিতে হলো ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

ফুটবলবিশ্বে এ হার নিশ্চিতভাবেই বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের জন্য, অন্যদিকে পিএসজির জন্য এটি হতে পারেবহু কাঙ্ক্ষিত শিরোপা জয়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্পাদক ও প্রকাশক: কাজী সবুর, বার্তা সম্পাদক: বাচ্চু তালুকদার
অফিস এড্রেস: House:No:57, Ulon, Hatir Jheel, West Rampura, Dhaka-1219, ফোন: ০১৭৫৯৮৪৭৬৪৬, ই-মেইল: mdkazisobur@gmail.com

প্রিন্ট করুন